মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় রাসেল আহমদ (২৮)নামে এক টেম্পু চালক নিহত হয়েছেন। ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় কুলাউড়া চৌমুহনা-গাজীপুর সড়কের রাজাপুর এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল আহমদ কুলাউড়া উপজেলার লস্করপুর গ্রামের মোঃ কন্নান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়ার চৌমুহনা-গাজীপুর সড়ক এলাকায় একটি ট্রেম্পু-নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে টেম্পু চালক রাসেল আহমদ ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




