ads

রবিবার , ২৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১৩ জন

খবর টি পড়েছেন : ২৫৩
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১৩ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টাঙ্গাইলে আবারও করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৮.৫৭ ভাগ। এ নিয়ে রবিবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯১৭ জনে।

Shamol Bangla Ads

সিভিল সার্জন অফিস জানায়, বর্তমানে স্বাস্থ্যবিধি কেউই মানছে না। যার ফলে সংক্রমণের হার বাড়ছে। বর্তমানে প্রায় প্রতিটি ঘরে ঘরে কেউ না কেউ ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এদিকে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৯ জনের। স্বাস্থ্য বিধি না মানার কারণেই জেলায় সংক্রমণের হার বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার জেলায় করোনায় ২ জন আক্রান্ত হয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬১৬ জন। বর্তমানে হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন। এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৬৯৫ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৪০ হাজার ৬৮৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২০২০ সালের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, আবারো জেলায় সংক্রমণ হার বাড়ছে। বর্তমানে কেউ স্বাস্থ্যবিধি ও মাস্ক পড়ছে না। তিনি সবাইকে জন সমাগম হয় এমন স্থান পরিহার করার আহবান করেন। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিস কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার পুলিশ হেফাজতে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads