ads

মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিক্ষার আলো থেকে বঞ্চিত বেদে পল্লীর শিশুরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৫, ২০১৬ ৭:২৯ অপরাহ্ণ

Bede Pollir Sisu-Kisorঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামের বেদেপল্লীর শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ বেদে পল্লীতে শতাধিক শিশু-কিশোর রয়েছে। এদের বাবা-মা’র অশিক্ষা ও দারিদ্রতার কারণে এসব শিশু-কিশোররাও শিক্ষার আলো’র মুখ দেখছে না। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে জীবিকার সন্ধানে বাবা-মায়ের সাথে গ্রামে গ্রামে শওদা করতে হচ্ছে। সারাদিন ঘুরে ১শ” থেকে দেড়শ টাকা পেলে তা দিয়ে সংসার চালাতে হচ্ছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা গেছে, শতাধিক শিশু-কিশোররের মধ্যে ৮ থেকে ১০ জন শিশু স্কুলে যায়। বাকীরা ২য় ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ইচ্ছা থাকার পরেও বাবা-মায়ের আর্থিক অস্বচ্ছলতার কারণে ঝরে পড়ছে। এসব শিশু-কিশোররা অনেকেই পুষ্টিহীনতার শিকার। বেদে সর্দার মোঃ মাসুদ রানা জানান, সরকারের স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের অস্বচ্ছল পরিবার গুলোর দিকে খাদ্য নিরাপত্তার বিষয়ে সু-দৃষ্টি দিলে আমাদের শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো না। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা বিষয়টি দেখবেন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads