ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন তৌসিফ-শার্লিন

খবর টি পড়েছেন : ২১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অভিনয় দিয়ে ছোট পর্দায় নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দীর্ঘ ক্যারিয়ারে দুজনকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি।এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী। নাম চূড়ান্ত না হওয়া নতুন এই ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ।

Shamol Bangla Ads

ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ভিকি জাহেদের নির্মাণের চেনা ধাঁচেই সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এটি। ফলে প্রথমবারের মতো তৌসিফ ও শার্লিনের জুটি দর্শকদের সামনে কেমন রসায়ন নিয়ে হাজির হয়, তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করেই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। এরপর একই অভিনেতাকে নিয়ে শুরু করবেন ‘চক্র ৩’-এর কাজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে তৌসিফ-শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি।

এদিকে তৌসিফ মাহবুব এখন ব্যস্ত রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। রাখির পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এ ছাড়া এই জুটি সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

অন্যদিকে, অভিনয়ে বিরতি কাটিয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে ফিরছেন তিনি। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক পরবর্তী সংবাদ ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট