ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিআইজিসহ ৩১ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি-পদায়ন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ। বদলি করা কর্মকর্তাদের মধ্যে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। তাঁকে পুলিশ টেলিকমে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনের তথ্য অনুসারে, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এপিবিএন) (সুপারনিউমারারি ডিআইজি) অতিরিক্ত ডিআইজি, খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এপিবিএন) ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএস কমান্ড্যান্টে (ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি পদে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সংযুক্ত) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে, পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার, র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. নুরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুরের পিটিসিতে পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট (পুলিশ সুপার), পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপারে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর এসএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে পুলিশ টেলিকমে পুলিশ সুপার, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার পদে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারে (চলতি দায়িত্ব), খুলনার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বিএমপির উপপুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Need Ads