ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : অছাত্রদের নিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করায় ছাতকে ছাত্রলীগের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ত্যাগী ছাত্রদের বাইরে রেখে মনগড়া একতরফা কমিটি গঠন করায় বিক্ষুদ্ধ হয়ে উঠে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘোষিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষনা করে এবং কমিটি বাতিলের দাবীতে মঙ্গলবার সন্ধ্যায় ছাতক পৌর শহরে ছাত্রলীগ ঝাড়– মিছিল বের করে। ঝাড়– মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা পংকজ চৌধুরী, সজিব মালাকার, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী সজিব, যুবলীগ নেতা নজরুল চৌধুরী, কামরুল ইসলাম কাজল, লিটন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফয়েজ আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, হোসাইন মাহমুদ বাবলু, সুব্রত হালদার, সাদমান মাহমুদ সানি, মাহির চৌধুরী, মিছাক আহমদ, মঞ্জু মিয়া, সাদেক আহমদ, রাজিব তরপদার প্রমুখ। এদিকে কমিটি বাতিলের দাবীতে একই সময়ে জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্টে জুতা মিছিলসহ একঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এ সময় তারা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফজলে রাব্বি স্মরন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে জুতা মিছিল করে তাদের ছাতকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। অছাত্রদের নিয়ে ঘোষিত কমিটি বাতিল করে ৪৮ঘন্টার মধ্যে নতুন কমিটি গঠনের আল্টিমেটাম দিয়েছে তারা। গোবিন্দগঞ্জে অবরোধ চলাকালে উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিনের সভাপতিত্বে ও হাসান মাহমুদ বিরহাম এবং এম মিয়া নাহিদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা বিলাল আহমদ, মাসুম আহমদ, জাহেদুল করিম, রুসেল আহমদ, আব্দুলাহ আল মামুন, সারওয়ার আহমদ, আব্দুল আউয়াল, জাকারিয়া হুসাইন, দিলোয়ার হোসাইন প্রমূখ।

এ সময় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের শাহজাহান আহমদ মঞ্জুর, তোফায়েল আহমদ বাবলু, নয়ন আহমদ, হাসান আহমদ, সায়েখ আহমদ, শিপন আহমদ, মারওয়ান আহমদ, বুরহান উদ্দিন, রাহেল আহমদ, শিমুল আহমদ, কালাম আহমদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতকে হাওর থেকে লাশ উদ্ধার
ছাতকে হাওর থেকে কালাচান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ছৈলা হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলাগাঁও গ্রামের হরিব্বল দাসের পুত্র কালাচান (৩৫)। সে সোমবার রাতে মাছ শিকারের জন্য হাওরে গিয়ে নিখোঁজ হয়।




