ads

সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

খবর টি পড়েছেন : ৩২৩
ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৩ দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সুলতানকে বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার ঢাকায় আসেন সুলতান বলকিয়াহ। রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এরপর সুলতান সাভারে জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওইদিন সন্ধ্যায় সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন। পরে সুলতান রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ কোটি কৃষক উপকরণ কার্ড পেয়েছে পরবর্তী সংবাদ কোনোদিন নীতি-নৈতিকতার বাইরে কোনো কাজ করিনি : তথ্য…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads