ads

সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের তৃতীয় আসর ২৫ নভেম্বর শুরু

খবর টি পড়েছেন : ২৪৭
বিপিএলের তৃতীয় আসর ২৫ নভেম্বর শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bpl logo_শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ২৪ আগস্ট সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, আগামী ২৫ নভেম্বর থেকে আসর শুরু হবে। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বোর্ডের অনুমতি পেলেই এই সূচি চূড়ান্ত হবে। তবে আসন্ন আসরে কয়টি দল অংশ নেবে সে সিদ্ধান্ত এখনও বোর্ড নেয়নি বলে জানান তিনি। প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্স, বরিশাল বার্নাস, চিটাগং কিংস, সিলেট রয়েলস, দুরন্ত রাজশাহী এবং খুলনা রয়েল বেঙ্গল অংশগ্রহণ করে। দ্বিতীয় আসরে যোগ হয় রংপুর রাইডার্স। তবে বিপিএলের তৃতীয় আসরে দলের সংখ্যা বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। বিসিবির কাছে নতুন করে দলগুলোর মালিকানা কিনতে ইতোমধ্যে ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
উল্লেখ্য, বিসিবির তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ না করায়আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এক বছর বিরতি দিয়ে আবার মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু পরবর্তী সংবাদ পেঁয়াজের ঝাঁজ: ২৪ ঘণ্টায় দাম বেড়েছে কেজিতে ২৫…