শ্যামলবাংলা স্পোর্টস : সফরকারী অস্ট্রেলিয়াকে ৩-১ এ হারিয়ে অ্যাশেজ সিরিজ জয় করল ইংল্যান্ড। টেন্টব্রিজে শনিবার সাত উইকেটে ২৪২ রানে খেলতে নামার পর মাত্র ১০. ২ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১১ রান যোগ করে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ইনিংস। ফলে ৭৮ রান ও এক ইনিংসে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। ৫ ম্যাচের এই মর্যাদাপূর্ণ সিরিজে এক ম্যাচ আগেই জয়ের স্বাদ পেল স্বাগতিক ইংল্যান্ড। ফলে ২০ আগস্ট থেকে ওভালের শুরু হতে যাওয়া পঞ্চম টেস্ট এখন আনুষ্ঠানিকতা মাত্র। এর আগে ২০১৩/১৪ তে অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়ে এসেছিল ইংল্যান্ড।
বৃহস্পতিবার শুরু হওয়া চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্টুয়ার্ড ব্রডের বিধ্বংসী বলে মাত্র ৬০ রানে মাথার অলআউট হয় অস্ট্রেলিয়া। যা টেস্টে ইতিহাসে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড। পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৩১ রান লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫৩ রানে অলআউট হয়ে যায় অসিরা।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ৬০ (স্টুয়ার্ড ব্রড ৮-১৫) ও ২৫৩ (ডেভিড ওর্য়ানার ৬৪, রগার্স ৫২, ভোজেস ৫১; বেন স্টোকস ৬-৩৬, উড ৩-৬৯)
ইংল্যান্ড ৩৯১/৯ ( জে রুট ১৩০, জে বেয়ারস্টো ৭৪; স্টার্ক ৬-১১১)









