ads

শনিবার , ৮ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ও সমমানের ফল আগামীকাল

খবর টি পড়েছেন : ২১৮
এইচএসসির ও সমমানের ফল আগামীকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

HSCশ্যামলবাংলা ডেস্ক : উচ্চ মাধ্যমিক স্তরের সাড়ে ১০ লাখ পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটছে রবিবার। দেশের ১০টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশিত হচ্ছে। দুপুর ২টার পর শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবেন। এছাড়া একই সময়ে অনলাইন এবং এসএমএস পদ্ধতিতেও মোবাইল ফোনে ফল জানা যাবে। এর আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের সারাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।
এদিকে, ফল প্রকাশ উপলক্ষে রবিবার বেলা ১টায় যথারীতি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরবেন।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত এইচএসসি ও সমমানের ১ এপ্রিল তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। তবে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (২৮ এপ্রিল) কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে তারিখে অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ জয় পরবর্তী সংবাদ ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads