ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিফেন্ডারের গলা টিপে ধরলেন মেসি!

খবর টি পড়েছেন : ২৭৭
ডিফেন্ডারের গলা টিপে ধরলেন মেসি!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Messiশ্যামলবাংলা ডেস্ক : এমনটা তার স্বভাবজাত নয়। ফুটবল মাঠে তার ভদ্রতা রীতিমতো কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে! বিপক্ষ খেলোয়াড়দের একের পর এক ভয়াবহ আক্রমণ সয়ে বা এড়িয়ে তিনি থাকেন ঠাণ্ডা মেজাজে- তিনি লিওনেল মেসি। সেই মেসিই যখন মেজাজ হারান মাঠে এবং ঔদ্ধত্য দেখিয়ে চেপে ধরেন বিপক্ষ দলের ডিফেন্ডারের গলা- ফুটবল বিশ্ব তখন বিস্মিত না হয়ে কী পারে! বিস্ময়কর ওই ঘটনা ঘটেছে ৫ আগস্ট বুধবার ন্যু ক্যাম্পে এক প্রদর্শনী ম্যাচে। এএস রোমার বিপক্ষে বার্সেলোনার হয়ে ওই ম্যাচে খেলতে নামেন মেসি।
সময়টা ভালো যাচ্ছে না এই তারকা স্ট্রাইকারের। তার খেলোয়াড়ি সততার প্রশ্নে দ্বিধাবিভক্ত নিজ দেশ আর্জেন্টিনায়। অন্তঃস্বত্তা স্ত্রীর শারীরিক অবস্থা নিয়েও আছে দুশ্চিন্তা। এরমধ্যে গেল মাসে তার গ্যাবোন-গমন নিয়ে উঠেছে সমালোচনার ঝড়- সব মিলিয়ে অবস্থা খুব বিপর্যস্ত। মেজাজ মেসির খটমট হয়ে থাকতেই পারে! খেলা চলাকালীন তাই রোমার ডিফেন্ডার ইয়াঙ্গা মবিওয়া কিছু একটা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মেসি। প্রথমে ইয়াঙ্গাকে মাথা দিয়ে গুঁতো মারেন মেসি, তারপর টিপে ধরেন গলা। পরে রোমার অন্য খেলোয়াড় এবং রেফারি এগিয়ে এসে বিষয়টি সামাল দেন।
খেলার ৩৪ মিনিটের সময়ে এ ঘটনায় হতবাক হয়ে পড়েন সবাই। যদিও ইয়াঙ্গা মেসিকে কী বলেছিলেন তা এখনও জানা যায়নি। তবে ওই ঘটনার দায়ে মেসি ও ইয়াঙ্গাকে হলুদ কার্ড দেখানো হয়।
কার্ড দেখার পর একটি গোল করেন মেসি। বার্সেলোনা জয়ী হয় ৩-০ গোলে। বার্সেলোনার পক্ষে অন্য গোল দুটি করেন নেইমার ও ইভান রেকটিচ। সূত্র: গোলডটকম, বিবিসি, জি নিউজ

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিগুরু’র ৭৪তম প্রয়াণ দিবস আজ পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও উত্যক্তকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন