ads

রবিবার , ২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত

খবর টি পড়েছেন : ২১৫
চতুর্থ দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BD Team Testশ্যামলবাংলা স্পোর্টস : বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে টানা তিনদিনের খেলা পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে।
২ আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে দুপুর ১টা পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। মুশফিকুর রহিম করেন ৬৫ রান। এছাড়া মুমিনুল হক ৪০ এবং মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান দু’জনেই ৩৫ রান করেন। ১৩ রানে অপরাজিত আছেন নাসির হোসেন। প্রথম ইনিংসে এখন পর্যন্ত জেপি ডুমিনি ২৭ রানে ৩টি ও ডেল স্টেইন ৩০ রানে তিনটি উইকেট নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের রৌহা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি ও এডিবি’র… পরবর্তী সংবাদ উইন্ডোজ ১০ হালনাগাদ নিয়ে ভুয়া ইমেইল!