ads

রবিবার , ২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের রৌহা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি ও এডিবি’র সাড়ে ২৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরের রৌহা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি ও এডিবি’র সাড়ে ২৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

aস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর আলী মোল্লার বিরুদ্ধে এলজিএসপি ও এডিপি’র নামে ভূয়া প্রকল্প, কর্মসংস্থান কর্মসূচিতে অবসরপ্রাপ্ত চাকুরে, ইউপি মেম্বার, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে অর্ন্তভূক্তকরণ ও কৃষকদের মাঝে এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থে স্প্রে মেশিন বিতরণ না করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা ও ব্যাংক কর্মকর্তার যোগসাজসে ওইসব প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে প্রায় সাড়ে ২৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, রৌহা ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী মোল্লা টিআর’র টাকায় এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার আংশিক কাজ দেখিয়ে এলজিএসপি ও এডিপি প্রকল্পের অর্থ বলে চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে মোট ২৯ লক্ষ ৬৬ হাজার ৮৬৯ টাকা আত্মসাতের ফিরিস্তি তুলে ধরে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য ইদ্রিস আলী। অভিযোগে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরে এলজিএসপি’র ভূয়া প্রকল্পের ৩ লক্ষ টাকা, ১৩-১৪ অর্থবছরে এলজিএসপি’র ২ লক্ষ ৯৫ হাজার ৮৮৯ টাকা, ১২-১৩ অর্থ বছরের এডিপি’র বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা, ১৪-১৫ অর্থবছরে এডিপি’র বরাদ্দকৃত ৮ লক্ষ ৫০ হাজার টাকা, ১৫-১৬ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের বরাদ্দকৃত ৮ লক্ষ ১৯ হাজার ৯৮০ টাকা চেয়ারম্যান নিজেই আত্মসাত করেন। অন্যদিকে ২০১৪-১৫ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ১৯০ জন কর্মহীন দরিদ্রদের নির্বাচিত করার কথা থাকলেও স্বজনপ্রীতি দেখিয়ে চেয়ারম্যান মনগড়াভাবে ওই তালিকায় ৬ জন ইউপি সদস্য, ৩ জন ব্যবসায়ী, বয়স্ক ভাতার সুবিধাভোগী কর্মক্ষম ব্যক্তি, দাখিল মাদ্রাসার শিক্ষক রৌহা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বেসরকারী চাকুরে, গ্রাম পুলিশের স্ত্রী, দলিললেখক ছাড়াও ৭ জন স্বচ্ছল স্বাবলম্বী কৃষকের নাম অর্ন্তভূক্ত করেছেন। ওই কর্মসূচির আওতায় স্বচ্ছল স্বাবলম্বী মানুষের নাম অর্ন্তভূক্ত করে তাদের নামে বরাদ্দকৃত সমুদয় অর্থ ব্যাংক কর্মকর্তার সাথে যোগসাজস করে সুকৌশলে অর্থ উত্তোলন করে আত্মসাত করেছেন বলেও অভিযোগে প্রকাশ। তার ওইসব অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ওমর আলী মোল্লার বক্তব্য জানতে মুঠোফোনে চেষ্টা করেও সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোকের মাস শুরু পরবর্তী সংবাদ চতুর্থ দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত

সর্বশেষ - অনিয়ম-দুর্নীতি

Shamol Bangla Ads