ads

শুক্রবার , ২৯ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ সম্মান বাংলার মানুষের : গণসংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা

hasina 50শ্যামলবাংলা ডেস্ক : অর্জিত সকল সম্মান বাংলার মানুষকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ সম্মান আমার নয়, বাংলার মানুষের। বাংলার মানুষের প্রতি এ সম্মান উৎসর্গ করলাম। ২৯ মে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন। এর আগে, তার হাতে গণসংবর্ধনা স্মারক তুলে দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
শেখ হাসিনা ভাষণে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি ভাষণের শুরুতে বাংলাদেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তার সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর হাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক সংবর্ধনা স্মারক তুলে দেন।
প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা স্মারক দেওয়ার পর সংবর্ধনার মানপত্র পাঠ করেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। এর আগে, অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সৈয়দ শামসুল হক। পরে তার রচিত ও আলাউদ্দিন আলীর সুরে একটি সংগীত পরিবেশন করা হয়। সংগীত শেষে নৃত্যশিল্পী শামীম আরা নীপার নেতৃত্বে একটি দলীয় নৃত্য পরিবেশন করা হয়।
ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের’ জন্য জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল ৪টা ১০ মিনিটে নাগরিক সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। বিকেল সাড়ে ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ ও ১৪ দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads