শ্যামলবাংলা বিনোদন : কয়েকটি নাটক ও টেলিছবিতে একসঙ্গে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাহসান ও তিশা। এবার এই জুটিকে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

এর আগে তাহসান গত বছরের শেষ দিকে মেরিল বেবি লোশনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এতে তার সঙ্গে মডেল হয়েছিলেন স্ত্রী মিথিলা। অন্যদিকে তিশা প্রায় ৬ বছর আগে প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন।




