ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলম্বিয়ায় ভূমিধসে ৫২ জনের মৃত্যু

Colombiaশ্যামলবাংলা ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরপশ্চিমের অ্যান্টিওকিয়া প্রদেশে সালগরের পাহাড়ি অঞ্চলে ওই ভূমিধসের ঘটনা ঘটে।
ওই অঞ্চলের পুলিশ কমান্ডার জোসে অ্যাঞ্জেল মেনডোজা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রচণ্ড বৃষ্টিপাতে লা লিবোরিয়ানা গিরিখাত বন্ধ হয়ে পানির প্রবাহ আটকে যায়। পরে আটকে পড়া এ পানির চাপে ভূমিধস হয়। দেশটির জাতীয় দুর্যোগ বিভাগ এক বিবৃতিকে জানান, এ ভূমিধসে ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৭ জন। অনেকে নিখোঁজ রয়েছেন। যাদের খোঁজে উদ্ধারকারী দল কাজ করছে ।
প্রকাশিত ছবি ও টেলিভিশনের সংবাদ চিত্রে দেখা গেছে, আন্দিজ পর্বতমালা এলাকার ওই শহরটির ঘরবাড়ি ও সড়কগুলো কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে আছে।
দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads