ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Road_Accident_9_4শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ১৮ মে সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরের পুরাতন জেলখানা মোড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের দু’আরোহী নিহত হয়। অপর দিকে সকাল ৮টায় চিরিরবন্দর উপজেলার ফুলপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় ওই ট্রাক্টরের শ্রমিক সবুজ চন্দ্র রায় (১৬)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহা্গংীর হোসেন জানান, দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস সোমবার সকাল ১০ টায় বিপরিতমূখী একটি মোটর সাইকেলকে চাপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ওই মোটর সাইকেলে আরোহী হেলাল উদ্দিন (২৯) ও আনোয়ারুল ইসলাম (২৭) নিহত হয়। নিহত হেলাল উদ্দিন বীরগঞ্জ উপজেলার ১০ মোহনপুর ইউনিয়নের তুলসিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে এবং আনোয়ারুল ইসলাম একই ইউনিয়নের বড় করিমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। ঘাতক বাসটিকে পালিয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন,উপজেলার ভেলামতি নদীতে ট্রাক্টর পরিস্কার করতে যাওয়ার পথে ওই ট্রাক্টরের শ্রমিক সবুজ চন্দ্র রায় (১৬) ছিটকে পড়ে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ওই ট্রাক্টরের শ্রমিক সবুজ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads