ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটার সাংবাদিকের আকুতি “আমি বাঁচতে চাই”

কুয়াকাটার সাংবাদিকের আকুতি “আমি বাঁচতে চাই”

এস কে রঞ্জন কলাপাড়া : প্রান ভয়ে কুয়াকাটার সাংবাদিকের আকুতি “আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন”। সোমবার ১১টায় কুয়াকাটা প্রেসকাবে সংবাদ সম্মেলনে নিজের প্রান রক্ষার এমন করুন আর্তনাদ করেন মাইটিভি’র কুয়াকাটা প্রতিনিধি ও কবিসংসদ বাংলাদেশ’র কুয়াকাটা শাখার সভাপতি এস এম সালাম রেজা।
সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক বলেন, আপনার আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আপনাদের মধ্যে থাকতে চাই। ২০০৬ সালের ১৩ জানুয়ারী মহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিকিা আক্তারুন্নেছা জেলীকে বিয়ে করেন। বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার। ৬ বছর পর ২০১১ সালে শ্বাশুরী আয়শা খাতুনের জমি বিক্রির এক কোটি সাঁইত্রিশ ল টাকার স্ত্রী’র অংশ বুঝে নেয়ার বিষয়কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় শ্বশুর বাড়ির লোকজনের সাথে। এঘটনার জের ধরে ২০১৪ সালে ১ জানুয়ারী টাকার লোভে অন্ধ হয়ে তার স্ত্রীকে দিয়ে কলাপাড়া নোটারী পাবলিকের মাধ্যমে তালাক দেয়। এক তরফা তালাক মেনে না নিয়ে আদালতে দাম্পত্য পুনঃরুদ্ধারের জন্য একটি মামলা করেন। এরপর থেকে তার স্ত্রী’র ভাই লতাচাপলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ মোর্শ্বেদ, মিজানুর রহমান মিরাজ ও শ্বাশুরী তার ওপর প্তি হয়। শুরু হয় একের পর এক মিথ্যা মামলা দেয়া। তাকে এলাকা থেকে বিতারিত করতে মরিয়া হয়ে ওঠে ওই চক্রটি। মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকা দিয়ে উৎক্ষাত করতে না পেরে শুরু হয় প্রান নাশের হুমকি। সাংবাদিক সালাম রেজা কান্না বিজরিত কন্ঠে বলেন, এমনকি পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় মৎস্য বন্দর আলীপুরে আমার ওপরে প্রকাশ্যে হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হলে দীর্ঘ দিন পর সুস্থ্য হয়ে আবার সাংবাদিকতা শুরু করলে ওই সন্ত্রাসীরা আমাকে আলীপুরে অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। আমি সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে যেসকল কুচক্রি মহলের বিরুদ্ধে কলম ধরেছি তাদেরকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। আমাকে মেরে লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে বলে একাধিক বার হুমকি দিয়েছে। অপরাদকে আমাকে নামধারী সাংবাদিক উল্লেখ করে ১৫ মে কলাপাড়া প্রেসকাবে এক সংবাদ সম্মেলন করে জেলী। এতে আমি সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হই।
এব্যাপারে আক্তারুন্নেছা জেলী’র সাথে কথা বলতে মুঠো ফোনে একাধিক বার চেষ্টা করে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads