ads

বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকটক করে এবার সিনেমার নায়ক-নায়িকা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ

নতুন নায়ক-নায়িকা উপহার দেওয়ার জন্য খ্যাত সোহানুর রহমান সোহান এবার আনছেন আরও দুজনকে। আর তাদের খুঁজে পেয়েছেন ভিডিওনির্ভর প্ল্যাটফর্ম টিকটকে। নাম- জিসান খান ও সানিয়া নূর। সোহানের নতুন ছবি ‘স্বপ্নের রাজকুমার’-ওই নায়ক-নায়িকা হিসেবে থাকবেন তারা। সোমবার (১৮ অক্টোবর) রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে হয়েছে এ ছবির মহরত।

Shamol Bangla Ads

নায়ক-নায়িকা নির্বাচন নিয়ে সোহান বলেন, অনেকদিন ধরেই এক ছেলের সঙ্গে আলোচনা হচ্ছিল। আমার বেশ পছন্দও হয়েছিল। কিন্তু পরিবার থেকে শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। পরে টিকটকের মাধ্যমে জিসানের খোঁজ পাই। সানিয়াও টিকটক করেন। টিকটকটা আমি নিয়মিত দেখি না। তাই অন্য একজন তাদের খোঁজটি প্রথমে আমাকে দেন। পরে তাদের কাজ দেখে অডিশন নিই।

নব্বইয়ের দশকের শুরুতে নবাগত সালমান শাহ-মৌসুমীকে জুটি করে সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি। চলচ্চিত্রের মতোই জুটিটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর সোহানের আবিষ্কার ছিল শাকিল খান। শাবনূর-পপির সঙ্গেও প্রশংসিত হন এ নায়ক। এমনকি হালের ঢাকাই ছবির কাণ্ডারি শাকিব খানের প্রথম চলচ্চিত্র ছিল সোহানের পরিচালনায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!