ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনের শাসন প্রতিষ্ঠায় সমন্বয় পরিষদের বিকল্প নেই : শেরপুরে বাসেত মজুমদার

baset Mojumdarস্টাফ রিপোর্টার : বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অন্যতম প্রার্থী এডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমন্বয় পরিষদের কোন বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আর্শিবাদপুষ্ট সমন্বয় পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি ১৮ মে সোমবার সকালে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় ওই কথা বলেন।
সভায় সমন্বয় পরিষদের অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট পরিমল চন্দ্র গুহ (পি.সি গুহ), এডভোকেট জেড আই খান পান্না, এডভোকেট শ.ম রেজাউল করিম ও এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads