খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : রামু উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬) দুপুর ২টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের মোহাম্মদপুরা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি ৩টি অস্ত্র (বল্লম) ও ১টি রাম দাও উদ্ধার করা হয়।
৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর সুবেদার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরা এলাকার হাবিব আহমদ ওরফে তারি হাবিরের ছেলে মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় মোহাম্মদ (৩৫)কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুলও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদের বসত ঘরের রান্না ঘরে অস্ত্রগুলো পাওয়া গেছে।




