ads

রবিবার , ১৭ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে আম-লিচুর বাম্পার ফলন

pic-2pic-1মেহের আমজাদ,মেহেরপুর : গত কয়েকদিন ধরে মেহেরপুর বাজারে উঠতে শুরু করেছে আম ও লিচু। এ বছর জেলায় আম-লিচুর বাম্পার ফলন হয়েছে। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল এবং বাজার দর ভাল পেলে চাষিরা লাভবান হবে। তবে তিকর রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকিয়ে বাজারজাত করলে চাষিরা ক্ষতিগ্রস্থ হবে সেই সাথে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে ক্রেতারা।
মেহেরপুর জেলার আম, লিচু সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এর বেশ কদর রয়েছে। হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, বিশ্বনাথ, ফজলি ও আম্রপালি সহ বিভিন্ন জাতের আমের চাষ হয় এ জেলায়। যার মধ্যে খুবই সুস্বাদু আম ল্যাংড়া আর হিমসাগরের চাহিদা দেশের সবখানে। এছাড়া এ জেলায় আঁটি, বোম্বাই ও চাইনা থ্রি জাতের লিচুর চাষ হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ২ হাজার ৬৩ হেক্টর বাগানে ৩৩ হাজার মেট্রিকটন আম এবং সাড়ে ৪শ হেক্টর বাগানে ৪ হাজার মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে ল্য নির্ধারণ করেছে। জেলা থেকে প্রতি বছরই ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় আম-লিচু সরবরাহ করা হয়ে থাকে। সেেেত্র অনুকুল আবহাওয়া, রাজনৈতিক স্থিতিশীলতা ও বাজারদর ভাল পাওয়ার আশা করছেন বাগান মালিক ও ব্যাবসায়ীরা। তবে অসাধু ব্যাবসায়ী ও বাগান মালিকরা অধিক মুনাফার লোভে তিকর রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকিয়ে বাজারজাত করলে সাধারন জনগণ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন, ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানান, কার্বাইট এবং ফরমালিনের দিয়ে পাকানো আম ও লিচু খেলে শরীরে শ্বাসকষ্ট, ত্বকে প্রদাহ, শ্বাস নালীর মধ্যে ক্ষত, সেই সাথে বেশি পরিমানে শরীরে টকসিন চলে গেলে অজ্ঞান হতে পারে, মুখে ক্ষত এবং লিভারে সমস্যাও হতে পারে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর মেহেরপুর ৩৩ হাজার মেট্রিক টন আম ও ৪ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা করছি। তিনি চাষি ও ব্যবসায়ীদের অপরিপক্ক ফল পেড়ে রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বিক্রি না করার পরামর্শ দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads