চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গার বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন ওই বিমানঘাঁটিতে ১৩ মে বুধবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের ম্যানেজার নূর ই আলম জানান। তিনি বলেন, আমি জানতে পেরেছি, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত কপ্টারটি ছিল একটি এমএই-১৭ প্রশিক্ষণ হেলিকপ্টার। আহতরা ওই কপ্টারের পাইলট ও দুই কো-পাইলট। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।




