ads

মঙ্গলবার , ১২ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্লগার বিজয়কে কুপিয়ে হত্যা

ananta-picসিলেট : সিলেটে অনন্ত বিজয় দাস রিপন (৩২) নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিজয় দাস সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। তিনি পূবালি ব্যাংক সুনামগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ১২ মে মঙ্গলবার সকালে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। মুক্তমনা ব্লগের একজন নিয়মিত লেখক ছাড়াও বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ যুক্তির সম্পাদক ছিলেন বিজয়। এদিকে অনন্ত হত্যার প্রতিবাদে বুধবার সিলেটে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।

Shamol Bangla Ads

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার ১৩/১২, নুরানী বনকলা পাড়া এলাকায় বাসা থেকে বের হবার সাথে সাথে অনন্ত বিজয়কে চারজন মুখোশধারী ব্যক্তি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, অনন্ত বিজয় দাস সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক। তিনি মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন। এর আগেও তাকে উগ্রবাদীরা হত্যার হুমকি দিয়েছিল।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান মনস্ক লেখক অভিজিতের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন অনন্ত বিজয় দাস।
ব্লগার অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে সিলেট গণজাগরণ মঞ্চ ও প্রগতিশীল ছাত্র জোট বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ` সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুজ্জামান পাপলু হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস` এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
শহীদুজ্জামান পাপলু জানান, অনন্ত হত্যার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads