ads

সোমবার , ১১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক

পূর্বধলায় ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজার থেকে গত শনিবার বিকেলে ভূয়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় একটি প্রাইভেটকার ও চালকসহ চার ভূয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার রূপনগর থানার মিরপুর গ্রামের খন্দকার আ. খালেকের ছেলে খন্দকার মো. খালিদ (৪৩), যশোর জেলার জিগরগাছি থানার ফুরন্দর পুর গ্রামের আব্দুল বারী বিশ্বাসের ছেলে ফজলুর রহমান (৪২), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলারোয়া কলেজপাড়া এলাকার রফিকুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম(৩৮) ভূয়া ম্যাজিষ্ট্রেট ও ড্রাইভার পরিচয়ে গাজীপুর জেলার শ্রী-পুর উপজেলার ডোয়াইবাড়ী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে হিরনপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আটক করেছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) রকিবুর রহমান তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ: বি: ১৮৬০ এর ৪১৫/৪১৬/১৭০/ ও ৩৮৫ ধারায় নিয়মিত মামলা রজু করে তাদের নেত্রকোনা আদালতে প্রেরন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads