ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাকিব আল হাসান

খবর টি পড়েছেন : ২৫৫
প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাকিব আল হাসান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। রমজান উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো। প্রতিষ্ঠানটির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো।

Shamol Bangla Ads

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সংগীতায়োজন করা জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘আমার আর রুশো ভাইয়ের কম্বিনেশন সব সময় ভালো হয়। গল্পটা একদমই ভিন্ন ঘরানার, অনেক গল্পের ভিড়ে এটা মানুষের জন্য নির্মাণ করা একটা গল্প, মানুষকে নিয়ে আমাদের ভাবনার জায়গার গল্প।’

নির্মাতা রুশো বলেন, ‘রমজান উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমরা নির্মাণ করেছি। সাকিব ভাইয়ের মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পারা সব সময় ভালো লাগার। আমরা সচরাচর যেসব গল্পে কাজ করি, এবারের গল্পটি এর বাইরে একদম ভিন্ন। আমার টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি ভিন্নধারার কাজটি সবার ভালো লাগবে।’

Shamol Bangla Ads

নির্মাতা রুশো আরও বলেন, ‘গত মাসে চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কাল মুক্তির অপেক্ষায় আছি।’
সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও অনেক অভিনেতা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে শুটিংয়ে অংশ নিয়ে সাকিব আল হাসান সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত সঞ্জয় দত্ত পরবর্তী সংবাদ ট্রোলের শিকার শাহরুখকন্যা সুহানা