ads

রবিবার , ২১ ডিসেম্বর ২০১৪ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৩ কোটি টাকা ব্যয়ে দশানী নদীর উপর ব্রিজ নির্মিত হচ্ছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ

Dosani Bridgeস্টাফ রিপোর্টার : অবশেষে শেরপুরে বহু প্রতিক্ষিত দশানী নদীর উপর ব্রিজ নির্মিত হচ্ছে। সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ও জামালপুরের নান্দিনার মাঝ দিয়ে প্রবাহিত দশানী নদীর উপর ২শ ১০ মিটার দৈর্ঘ্যরে এ ব্রিজটি নির্মিত হচ্ছে। এতে শেরপুর ও জামালপুর সীমান্ত সংলগ্ন ৪/৫ টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ও তাদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।

Shamol Bangla Ads

জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শেরপুর-১ (সদর) আসনের টানা ৪ বারের সংসদ সদস্য ও বর্তমান হুইপ আতিউর রহমান আতিকের প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই প্রকল্পটি গ্রহণ করে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী জানান, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১৩ কোটি ৮ লাখ টাকা। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি হুইপ আতিউর রহমান আতিক প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি সময়মতো কাজটি শেষ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads