ads

মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৮৪২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষকের মাঝে স্মার্ট কৃষি পৌঁছে দিতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সরকার স্মার্ট কৃষি ও স্মার্ট কৃষক তৈরিতে কাজ করে যাচ্ছে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটলে কৃষকের সময়, শ্রম ও খরচ অনেক কমে যাবে। এতে কৃষকরা উপকৃত হবেন।

ধান কর্তন উদ্বোধনকালে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য ও বীজ) মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে ছিনতাইকারীদের হাতে নিহত ইজিবাইক চালকের পরিবারের পাশে…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads