ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ১০:০৪ অপরাহ্ণ

Mymensingh Pic-2(29-11-14)St Union Rallyময়মনসিংহ প্রতিনিধি : দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শনিবার স্থানীয় টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বালাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট এমদামূল হক মিল্লাত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক, যুব ইউনিয়নের সভাপতি আব্দুর রব মোশাররফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আল আমিন আহমেদ জুন ও সাধারণ সম্পাদক শেখ সা’দ নুর অপি প্রমুখ।
পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আফতাব-সাধারণ সম্পাদক আওলাদ

শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শিববাড়ী দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় জেলা শ্রমিকলীগের সকলের পরিচিত মুখ মোঃ আফতাব উদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক ৩ জন প্রার্থী পুলক সেন, পুলক রায় চৌধুরী ও সৈয়দ আওলাদ হোসেন প্রতিদ্বন্দিতা করলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সৈয়দ আওলাদ হোসেন ৫৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি পুলক সেন পেয়েছেন ২৯ ভোট এবং পুলক রায় চৌধুরী ৯ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, দপ্তর সম্পাদক হোসেইন জাহাঙ্গীর বাবু, শহর আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম তারা প্রমুখ। পরিশেষে সৈয়দ আওলাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, সকলের সহযোগিতার ফলে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি সততা ও নিষ্ঠার সহিত ভবিষ্যতে দায়িত্ব পালন করিবেন বলে আশ্বাস দেন। সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে ঘোষনা করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads