ads

শনিবার , ১ নভেম্বর ২০১৪ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্যোগ প্রস্তুতি মহড়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৪ ৪:৩৫ অপরাহ্ণ

AMTALI PIC 31.10আমতলী (বরগুনা) প্রতিনিধি : ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটেরিয়ন এইড এন্ড সিভিল প্রোটেকশন-এর দুর্যোগ প্রস্তুতি বিভাগ-এর আর্থিক সহযোগিতায় এবং দিশারী কনসোর্টিয়াম-এর সহযোগী সংস্থা এসিএফ-এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ের সহযোগী সংস্থা সুশীলন ‘‘বাংলাদেশের স্কুল ও জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা ও শক্তিশালীকরন’’ প্রকল্প র. মাধ্যমে ডিপিকো প্রকল্পের সহযোগিতায় বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৩১ অক্টোবর ২০১৪ শুক্রবার সকাল ১১:০০ টায় ছোট অংকুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুর্যোগ সচেতনতা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ার উদ্দেশ্য হচ্ছে-ডিপিকো প্রকল্পের উদ্যোগে নতুন ধারার আলোকে সরকারের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি মহড়া আয়োজন করা। মহড়াটি বাংলাদেশে নতুন আঙ্গিকে প্রথম অনুষ্ঠিত হয়েছে। মহড়ার মাধ্যমে বাস্তবে সিপিপি স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জনগোষ্ঠী দুর্যোগে অভিগমন পথ, উদ্ধার কার্যক্রম, সতর্ক সংকেত, প্রাথমিক চিকিৎসা বিষয়ে সক্ষমতা অর্জন করেছে। মহড়ায় অর্জিত জ্ঞান দুর্যোগের সময় অনুশীলন করার মাধ্যমে সিপিপি স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), মোঃ খলিলুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস, তালতলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ, এমএ জব্বার, তালতলী প্রেসক্লাব, সভাপতি, আঃ মান্নান, আমতলী প্রেসক্লাব সহসভাপতি এমএ সাঈদ খোকন, সহকারী পরিচালক, সিপিপি মোঃ আসাদউজ্জামান, বরগুনা প্রেসক্লাব, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মিরাজ, সুশীলনের সহকারী পরিচালক, শেখ হাসানুজ্জামান,আমতলী প্রেসক্লাব সম্পাদক এস এম নাসির মাহমুদ । মহড়ায় সহ¯্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!