ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আহবান পররাষ্ট্রমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৪৫
মার্কিন ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আহবান পররাষ্ট্রমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ২৭ জন ব্যবসায়ী ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা খুবই শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক ভালো হলে অনেক নিষেধাজ্ঞা উঠে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে লাভজনক বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। যেমন তথ্যপ্রযুক্তি খাত, ব্লু-ইকনমিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ আছে। এ কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিশেষভাবে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ বিনিয়োগ জ্বালানি খাতে। তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বলেছি।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা রাজনৈতিকভাবে বেশি বলা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নোত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চায়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশ করতে গেলে সাড়ে ১৫ শতাংশ কর দিতে হয়। সেটা কমানোর জন্য সবসময়ই বলা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া অনুকরণীয় প্রাণের দৃষ্টান্ত… পরবর্তী সংবাদ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনায় ৪ লাখ ডিজিটাল মেশিন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads