ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে ফের মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৬:১৭ অপরাহ্ণ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ্ব সম্পর্কে, মহানবী (সাঃ) সম্পর্কে, তবলীগী জামায়াত সম্পর্কে আপত্তি কর অবমাননা করা মন্তব্য করে বিশ্বের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগ এনে টাংগাইল জেলার ঘাটাইল গ্রামের মৃত আঃ আলী সিদ্দিকী’র ছেলে টাংগাইল-৪ আসনের সংসদ সদস্য আঃ লতিফ সিদ্দিকী’র বিরুদ্ধে দন্ডবিধির ২৯৮ধারার বিধান মতে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতে বাদী হয়ে গত ২১ অক্টোবর মঙ্গলবার আরেকটি মামলা দায়ের করেন কুমিল্লার চান্দিনা উপজেলার সালচর গ্রামের আলহাজ্ব ডাঃ মোঃ আবু তাহের এর ছেলে কুমিল্লা বারের তরুণ অ্যাড. মোঃ মিজানুর রহমান (৩০)। ওই মামলাটি আমলে নিয়ে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আগামী ২৫/০১/২০১৫ইং তারিখ প্রতিবেদন দাখিলের নিদের্শ প্রদান করেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক বেগম মিথিলা ইসলাম। যাহার মামলা নং- ৩৯৯/১৪ইং ।

Shamol Bangla Ads

বাদী পক্ষের নিযুক্তিয় কৌশলীরা হলেন- কুমিল্লা বারের তরুণ অ্যাড. মোঃ জিয়াউল হাসান সোহাগ, অ্যাড. এস.টি আহমদ ফয়সাল, অ্যাড. এ,এইচ, এম শওকত হাছান, অ্যাড. মোঃ জহিরুল ইসলাম, অ্যাড. গাজী এ,কে আজাদ, অ্যাড. ননী গোপাল বাড়ৈ, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. এ,এফ, এম রেজা খাঁন, খাঁন আমির আফরোজা মৌসুমী ও অ্যাড. নূরুদ্দিন মিয়াজী বুলবুল।

Need Ads