রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ারা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর সোমবার সকালে লোকমুখে খবর পেয়ে উপজেলার আমোদপুর গ্রামের হাসমত আলীর আম বাগান থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আনেরার ভাই দুলাল হোসেন বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আমোদপুর হাটপাড়া গ্রামের মৃত রয়েজ উদ্দিনের স্বামী পরিত্যাক্ত মেয়ে আনেরা খাতুন (৩৫) রোববার সন্ধ্যার পর আকর্ষিক ভাবে নিখোঁজ হয়। এরপর সোমবার সকাল ৬ টায় বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে কামাল হোসেন জনৈক হাসমত আলীর আম বাগানে বিবস্ত্র অবস্থায় তার লাশ দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন সহ পরিবারের সদস্যরা থানায় খবর দিলে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, লাশের গলায় ফাঁশ দিয়ে হত্যার চিহৃ-সহ কানের নিচে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, ওই নারীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করেছে। একই মন্তব্য করেন উপ-পরিদর্শক আসাদুজ্জামান ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।




