ads

বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি : ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৭.৫২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এরমধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা জিরো।

Shamol Bangla Ads

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল জানান, ১ লাখ ২৭ হাজার ৬১৮ জনের মধ্যে ছাত্র পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন, পাশের হার ৯৬ দশমিক ৮১। ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫, পাসের হার ৯৮ দশমিক ২৭। জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ হাজার ৯২ জন। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র সংখ্যা ৪ হাজার ৩৮৫ জন। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭০৭ জন। ছাত্রীরা জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে। ছাত্রদের চেয়ে জিপিএ-৫ বেশী পেয়েছে ১ হাজার ৩২২জন জন ছাত্রী।

মোট ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র ছিল ১৪৭টি। এর মধ্যে বিজ্ঞান শাখায় পাশের হার ৯৭ দশমিক ৯০। মানবিক শাখা বিভাগে ৯৭ দশমিক ৮৮ জন ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।

Shamol Bangla Ads

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪টি জেলায় পাসের হার নেত্রকোনা ৯৮ দশমিক ৪৯। জামালপুর ৯৭ দশমিক ৪৩, ময়মনসিংহ ৯৭ দশমিক ৩৩, শেরপুর ৯৭%।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ফলাফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোবাইলে ফোন টেলিটক সিম থেকে এসএমএস মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোন অবস্থাতে পুনঃনিরীক্ষার আবেদন বোর্ড কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

Need Ads