—– তাপস চন্দ্র সরকার —–


আমরা জানি, ঈশ্বর নিরাকার। তার শক্তি বহুধা বিভক্ত। মুনি ঋষিগণতার এক একটি শক্তিকে এক এক রূপে কল্পনা করেছেন। এর থেকেই দেবতাদের সৃষ্টি। জগতে শুভ শক্তি এবং অশুভ শক্তির লড়াই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে চলছে। মাঝে মাঝে অশুভ শক্তি পরাক্রান্ত হয়ে উঠে। তখন শুভ শক্তি সমুহের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা অশুভ শক্তিকে পরাভুত করতে হয়। পার্থিক জগতের এর ভুরি নিদর্শন আমাদের চোখের সামনে ভেসে যাচ্ছে। অসুরদের অত্যাচারে স্বর্গের দেবতাগণ স্বর্গলোক থেকে বিতাড়িত হয়ে মর্ত্যলোক দেবরাজ ইন্দ্রের নেতৃত্ব ছদ্ম বরনে পরিভ্রমন করতে থাকেন। মহিষাসুরের অত্যাচারে ক্ষুদ্ধ দেবতাগণ রুষ্ট হলে তাদের শরীর থেকে নির্গত ত্রিলোকব্যাপী তেজোঃ রাশি একত্রিত হয়ে এক অপরূপ নারী মূর্তি ধারণ করেন।
সম্মিলিত তেজঃ শক্তি নারী রূপ ধারনের কারণ হলোঃ- মহিষাসুর ব্রহ্মার স্তব করে বর লাভ করে ছিলেন যে, “কোন পুরুষ দ্বারা তিনি নিহত হবেন না”। তাই তেজরাশি থেকে নারী মূর্তি আবির্ভূত হয়েছিল। এ নারীর নামই হলো দেবী দূর্গা। কারণ তিনি দূর্গতি নাশ করতে এ ধরাধামে আবির্ভূত হয়ে ছিলেন। দূর্গা হচ্ছেন দূর্গতিনাশিনী @ মহা বিঘœ নাশিনী। দেবতাদের সম্মিলিত তেজশক্তির দ্বারাই দেবীর দেহ তৈরী। যেমন:- যমের তেজে কেশ পাশ, বিষ্ণুর তেজে বাহু সমুহ, চন্দ্রের তেজে স্তন যুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুনের তেজে জঙ্খা ও উরুদ্বয়, পৃথিবীর তেজে নিতম্ব। ব্রহ্মার তেজে দেবীর পদযুগল, সুর্যের তেজে দেবীর পদাঙ্গুলি সমুহ। অষ্ট বসুর তেজে করাঙ্গুলী সমুহ (ধর, ধ্রুব, সোম অহঃ অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস প্রঁরা অষ্টবসু), কুবেরের তেজে নাসিকা, দক্ষাদি প্রজাপতিগণের তেজে দন্ড সকল, বহিৃর তেজে তিনটি চক্ষু, সন্ধ্যা দেবী দ্বয়ের তেজে ভ্রƒ যুগল, বায়ুর তেজে কর্নদ্বয় এবং বিশ্ব কর্মাদি অন্যান্য দেবগণের তেজে দেবীর দেহের অন্যান্য অংশ সৃষ্টি হয়েছিল।
অন্তর সমস্ত দেবতার তেজোরাশি সম্ভু ও মহা দেবীকে দেখে মহিষাসুর পীড়িত, আর অমরগণ হলেন আনন্দিত। দেবী দশ ভূজা ত্রিনয়নী। দেবীর ললাটস্থ তৃতীয় নয়ন জ্ঞানের অর্থাৎ দেবীর সে আদ্যাশক্তি, দিব্যজ্ঞানের জ্বলন্ত প্রতীক। তৃতীয় নয়ন তারই নিদর্শন। অনেকে দেবীর ত্রি-নয়নকে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক বলেন।
প্রাচীনকালে ঋষিগণ যজ্ঞ করার জন্য মাটিতে গর্ত করে “কুন্ড” নির্মাণ করতেন। এই যজ্ঞ কুন্ডের দশটি দিক। কুন্ডের দশটি দিক থেকেই সৃষ্টি হয়েছে দেবীর দশটি হাত।
দেবীকে রনরঙ্গিনী বেশে ভূষিতা করার জন্যে ত্রিশূলধারী মহাদেব দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙখ, অগ্নিদেব দিলেন শক্তি, রাবন দেব দিলেন একটি ধনু, দুটি বানপূর্ণ তৃণ, ইন্দ্র দিলেন বজ্র ও ঘন্টা, যম দিলেন দন্ড, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষ মালা ও কমন্ডলূ, সূর্যদিলেন লোম কুপের কিরণ রাশি, নিমেষাদি কালা ভিমানিনী দেবতা একটি প্রদীপ্ত খড়গ ও একটি উজ্জ্বল ঢাল, ক্ষিরোদ সমুদ্র দেবীকে উজ্জ্বল মুক্তাহার, চিরনতুন ব্রজ যুগল, দিব্য চূড়ামনি, দু’টি কুন্ডল ও হস্ত সমূহের বলয় গুলি, শুভ্র ললাট ভুষণ, সকল বাহুতে অঙ্গদ (বাজু), নির্মল নুপুর, অত্যূৎত্তম কন্ঠ ভূষণ এবং সমস্ত অত্যূজ্জ্বল কুঠার, নানাহ প্রকার অস্ত্র এবং অভেদ্য কবচ প্রদান করলেন, সমুদ্রতার শিরে অম্লান পদ্মের একটি মালা এবং তার হস্তে পরম সর্বদর পদ্মদান করলেন, গিরিরাজ হিমালয় বাহন স্বরূপ সিংহ ও বিধি রত্ম এবং কুবের সাদা মধুপূর্ন একটি পান পাত্র দান করলেন। নাগরাজ বাসুকী দেবীকে মহামনি শোভিত একটি নাগহার প্রদান করেন এবং অন্যান্য দেবগণ দেবীকে অলংকার এবং অস্ত্রাদি দান করে ছিলেন। রনসাজে সজ্জিতা হয়ে দেবী অট্রহাসি করতে লাগলেন। তাঁর সিংহ জলদগম্ভীর রবে হুংকার ছাড়তে লাগল। এ গভীর গর্জনে সমস্ত আকাশ বাতাস তখন পূর্ন হলো এবং এর প্রতিধ্বনি হলো চারদিকে। দেবগণ আনন্দে সিংহ বাহিনী দেবী দূর্গার জয়ধ্বনি করলেন। মুনিগণ ভক্তিভরে নতদেহ হয়ে দেবীকে স্তব করতে লাগলেন। তখন অসুরগণ ত্রিলোকবাসী দেবতাদের সস্ত্রশ্র সৈন্য সমুহকে সুসজ্জিত দেখে অস্ত্র-শস্ত্রাদি উদ্যত করে দেব সৈন্যের প্রতি ধাবিত হলেন শুভ শক্তি ও অশুভ শক্তির মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়ে গেল। এ যুদ্ধে দেবতাগণ জয়ী হয়ে ছিলেন। অশুভ শক্তির প্রতিক মহিষাসুর নিহত হয়ে ছিল। শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়োৎসব।
পরিশেষে, মায়ের করুনার প্লাবনে বিশ্ব চরাচরে সকলের উপর বর্ষিত হউক। অসুর শক্তির বিনাশ হয়ে এ পৃথিবীর মাঝে নেমে আসুক শক্তির বারি। এটাই মোর কাম্য ……….।
লেখক :- একজন সংগঠক ও সংবাদকর্মী, ই-মেইল:-tapash.sarker10@gmail.com




