ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে স্বাধীনতার পর এই প্রথম আলোকিত হল দু’টি গ্রাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ
দুর্গাপুরে স্বাধীনতার পর এই প্রথম আলোকিত হল দু’টি গ্রাম

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্বাধীনতার ৪৩ বছর পর আলোকিত হল জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর,আলমপুর দু-টি গ্রামের ১১৯ টি বাড়ী।
শুক্রবার ফুলপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে হাজী জাহের আলীর সভাপতিত্বে নতুন বিদ্যূৎ সঞ্চালনের উদ্বোধন করেন সংসদ সদস্য ছবি বিশ্বাস,এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইদুল হোসেন আকঞ্জি, স্বপন কুমার সান্যাল, ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল,ডিজিএম তুষার কান্তি মন্ডল, গ্রামবাসী আব্দুল মতিন ,জালাল উদ্দিন,ফজলুর রহমার ফকির প্রমূখ।
উল্লেখ্য যে উদ্বোধনী দিনে দুটি গ্রামের ১১৯ টি বাড়ি,৩টি রাইস মিল ও ৭ টি সেচ পাম্পে সংযোগ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

দুর্গাপুরে বণ্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যেগে দুর্গাপুর উপজেলায় বণ্যায় ক্ষতিগ্রস্থ ২টি ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে বিরিশিরি কারিতাস অফিস মাঠে শুক্রবার ত্রান বিতরণ করা হয় ।
উপজেলার কুল্লাগড়া ও বিরিশিরি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি করে লবন এর প্যাকেজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড.মাহে আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ইউ,পি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু। কারিতাসের পক্ষে বুলবুল মানখিন, নিউটন মানখিন এ্যড. প্রবীর মজুমদার, হিল্লোল নকরেক, সুবীর দিব্রা প্রমূখ।

Need Ads