ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ বুধবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে উপজেলার ২১টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে (সি এইচ সি পি)দের মাঝে ল্যাপটপ ও ইন্টারনেট মডেম বিতরণ করেণ স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন হাজরা। এ উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন হাজরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ ইখতিয়ার হোসেন,ডাঃ ফাকরুল ইসলাম,উপজেলা স্যানিটারি ইনেসপেক্টর আঃ হালিম, সি এইচ সি পি’র মোঃ হাবিবুর রহমান ও সানজিদা আক্তার প্রমূখ। এর পূর্বে একই সভাকক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর তনয়া সায়েমা ওয়াজেদ পুতুলের উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে অটিজম ¯েপ্রকট্রাম ডিজঅর্ডার কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সি এইচ সি পি প্রধানগণ ,সাংবাদিক ও সুধীগণ উপস্থিত ছিলেন।




