নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধনাকুশা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ ডাকাত হচ্ছে ধনাকুশা পশ্চিমপাড়া গ্রামের মোফাজ্জল ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হামিদুল ইসলাম (২৭)।

নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতার হওয়া ডাকাতদ্বয় ৩১ আগস্ট রাতে নালিতাবাড়ী-বারমারী সড়কে আটক ডাকাত দলের সদস্য।




