ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৫, ২০১৪ ৬:১৬ অপরাহ্ণ

p-25-5-14জিয়াউর রহমান জিয়া, রাজিবপুর (কুড়িগ্রাম) : রাজিবপুর উপজেলার জন গুরুত্বপূর্ণ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মোড় থেকে রাজিবপুর বাজার যাওয়ার রাস্তাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে এই দুরাবস্থা হলেও দেখার যেন কেউ নেই !
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজিবপুর উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে উপজেলার সব চেয়ে বড় বাজার রাজিবপুর বাজার, রাজিবপুর ডিগ্রি কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য বক্স-কালভার্ট বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাজিবপুরের সচেতন মহল মনে করেন, যেখানে শুধু মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ২ শ’ ছাত্র-ছাত্রী লেখাপড়া করে, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ছোট ছোট সোনামনিরা লেখাপড়া করে, রাজিবপুর ডিগ্রী কলেজ ও মেধাবিকাশে প্রায় ৫ হাজার শিক্ষার্থীরা ওই রাস্তায় যাতায়াত করলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করছে না। এর ফলে পথচারী, ছাত্র-ছাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।
রাজিবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী জানান, যেখানে বেলা উঠার সাথে সাথে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা এই রাস্তায় যাতায়াত করে, সেখানে প্রশাসনের কোন পদক্ষেপ বা গুরুত্ব দিচ্ছে না।
ঘটনা প্রসঙ্গে রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, বিষয়টি নিয়ে অনেক চেষ্টা করছি, কাজের কাজ কিছুই হয় নি।
রাজিবপুর উপজেলা চেয়ারম্যান ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শফিউল আলম জানান-রাস্তাটির দু’ পার্শ্বে বড় বিল্ডিং দোকানঘর থাকায় এই মুহুর্তে কোন ব্যবস্থা নেয়া সম্ভব নয়। ছাত্র-ছাত্রীদের কষ্ট করেই এই বর্ষার সময় টুকু পার হতে হবে। করার কিছুই নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!