আমতলী (বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে শনিবার সকালে স্কুল ফিডিং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা উপজেলা চেয়ারম্যান জি.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক বাবুল কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ ,সহকারী প্রকল্প পরিচালক মাহমুদা খাতুন, জেলা শিক্ষা অফিসার এবি,এম, সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাকসুদা আক্তার জোসনা, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার যোতিশ চন্দ্র শীল, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, উপজেলার সহকারী শিক্ষা অফিসার ,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বেসরকারী সংস্থা সুশীলনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।




