ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনসারের পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদের র‌্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

খবর টি পড়েছেন : ৫২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত আটজন কর্মকর্তাকে পরিচালক পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের র‌্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বাহিনীর উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত পরিচালকগণ হলেন আফজাল হোসেন, মো. সেলিমুজ্জামান, মো. এফতেখারুল ইসলাম, রোকসানা বেগম, ফাতেমা-তুজ-জোহরা, শিরিন সুলতানা, মো. জানে আলম সুফিয়ান ও সদন চাকমা।

Shamol Bangla Ads

২৯তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন তারা।
গত ১৩ নভেম্বর তাদেরকে উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। এক দিন পর তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর মহাপরিচালক। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজের খরচ কমলো ৮৩ হাজার ২০০ টাকা পরবর্তী সংবাদ নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা, র‌্যাবের টহল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads