ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৩৩ অপরাহ্ণ
সিংড়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুসহাক আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কামরুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমানয়ারা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা,১২টি ইউনিয়নের চেয়ারম্যান সহ গণমাধ্যমকর্মীরা।
সভায় আগামী ২৭শে মে ৪নং কলম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে কোন প্রকার নাশকতা,সহিংসতা,বিশৃংলা প্রতিহত করতে কঠোর আইনী ব্যবস্থা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৮ জানুয়ারী ১৪ উপজেলায় অনুষ্ঠান শেষে বাড়ী যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু সন্ত্রাসীদের হাতে খুন হন।

Need Ads
error: কপি হবে না!