ads

রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্ব : চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে লঙ্কানরা

খবর টি পড়েছেন : ৫৪৭
২০২৩ বিশ্বকাপ বাছাইপর্ব : চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে লঙ্কানরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে শ্রীলঙ্কার বিপক্ষে কাছাকাছি গিয়ে হেরেছিল নেদারল্যান্ডস। হারারেতে টুর্নামেন্টের ফাইনালে আজ ছিল ডাচদের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। তবে লঙ্কানদের কাছে বিধ্বস্ত হয়েছে ডাচরা। ১২৮ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাচ্ছে লঙ্কানরা। বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিতই থাকল শ্রীলঙ্কা।

Shamol Bangla Ads

ফাইনালে আজ ২৩৪ এর লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করেন নেদারল্যান্ডসের দুই ব্যাটার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও ডাউড। বিক্রমজিতকে ফিরিয়ে ডাচদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন দিলশান মধুশঙ্ক। ২৫ থেকে ৪৯-২৪ রান যোগ করতেই প্রথম ৬ উইকেট হারায় ডাচরা।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলছিলেন ম্যাক্স। তবে ডাচ এই ওপেনারের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৬৩ বলে ৩৩ রান করা ম্যাক্সকে বোল্ড করেন মাহিশ থিকসানা। সপ্তম উইকেটে ম্যাক্স এবং লোগান ফন বিকের ৪৬ বলে ৩৬ রানের জুটিই ডাচদের ইনিংসে সর্বোচ্চ। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় ডাচরা।

Shamol Bangla Ads

ডাচদের ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন ফন বিক। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন থিকসানা। ম্যাচসেরা হয়েছেন মধুশঙ্ক। ৭ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেইডেনও দিয়েছেন লঙ্কান এই বাঁহাতি পেসার।

টস হেরে আজ প্রথমে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরাশিগে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন কুশল মেন্ডিস। ডাচ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফন বিক, রায়ান ক্লেইন, সাকিব জুলফিকার ও বিক্রমজিত।
এর আগে বুলাওয়েতে ৩০ জুন সুপার সিক্সে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং করে লঙ্কানরা ২১৩ রান করেছিল। ২১৪ এর লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানেই অলআউট হয়ে যায় ডাচরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম সিরিজ জয় পরবর্তী সংবাদ আগামী ৩১ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের