বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন অনুষদের ছাত্রসমিতির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এই ক্ষোভে প্রশাসন ভবনে ভাঙ্গচুর চালায় ছাত্রসমিতির নেতারা।
জানা গেছে, ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় বিভিন্ন অনুষদের ছাত্রসমিতির নেতাকর্মীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বিক্ষুদ্ধ হয়ে উঠে ছাত্রসমিতির নেতারা। পরে তারা প্রশাসন ভবনে ভাঙ্গচুর চালায় এবং কাঁচ ভাঙ্গচুর করে।
এদিকে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ছাত্রসমিতির নেতাকর্মীরা।
উল্লেখ্য, রবিবার ৫দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারতলিপি দেয় বিভিন্ন অনুষদের ছাত্রসমিতির নেতারা। এদের মধ্যে সবার আগে ছিল সোমবারের মধ্যে ক্লাস-টেস্ট পরীক্ষা চালু করা। উপাচার্য তাদের ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দিলেও ক্লাসে ফিরেনি আন্দোলন শিক্ষার্থীরা।




