ads

বুধবার , ১৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিগগিরই ৯ম ওয়েজবোর্ড গঠন : তথ্য মন্ত্রণালয়

খবর টি পড়েছেন : ২৩৮
শিগগিরই ৯ম ওয়েজবোর্ড গঠন : তথ্য মন্ত্রণালয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিগগিরই নবম ওয়েজবোর্ড গঠন করা হবে বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ১৯ জুলাই মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
নবম ওয়েজবোর্ড গঠনের অগ্রগতি প্রসংঙ্গে এতে বলা হয়, ‘নবম ওয়েজবোর্ড গঠনের বিষয়ে শুরু থেকেই ইতিবাচক ভূমিকা নিয়ে বোর্ড গঠনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তথ্য মন্ত্রণালয়। গত বছরের অক্টোবর থেকেই ৯ম ওয়েজবোর্ড গঠনের সিদ্ধান্ত মোতাবেক অংশীজনদের সাথে কয়েক দফা বৈঠক করে ওয়েজবোর্ডের চেয়ারম্যান ও বোর্ড গঠনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে প্রতিনিধি মনোনয়ন চাওয়া হয়। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ নিজামুল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন থেকে প্রস্তাবিত প্রতিনিধিদের নামও পাওয়া গেছে। নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (নোয়াব)-ও অচিরেই তাদের প্রতিনিধি মনোনয়ন দেবে বলে জানিয়েছে।
‘নোয়াব’ এর প্রতিনিধির নাম পাওয়া মাত্রই নবম ওয়েজবোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন ও কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণা না করলে ৩০ জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও… পরবর্তী সংবাদ প্রকল্পের কাজে দুর্নীতি বরদাশত করা হবে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads