ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিতে সিনেট, সিন্ডিকেট ও ডীন নির্বাচন আজ : ব্যাপক প্রচার-প্রচারণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ১:২৯ অপরাহ্ণ

R U-1রাজশাহী প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৪’ । নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ীর জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন প্যানেলের শিক্ষকবৃন্দরা। আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে (মধ্য লাউঞ্জে) নির্বাচনের ভোাট প্রদান চলবে।

Shamol Bangla Ads

জানা যায়, এবার বিভিন্ন ক্যাটগরিতে যেমন সিনেট, ডীন, সিন্ডিকেট সদস্য, শিক্ষা পরিষদ সদস্য, ফাইন্যান্স কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য নির্বানে প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল), জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (সাদা প্যানেল) ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সোনালী প্যানেল) প্রতিদ্ব›দ্বী করবে বলে জানা গেছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১০১২জন শিক্ষক ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এর আগে সিনেটে শিক্ষকদের ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৬ ফেব্রæয়ারি। তিন বছরের জন্য নির্বাচিত শিক্ষকদের মেয়াদ ২০০৮ সালের ২৫ ফেব্রæয়ারিতে শেষ হলেও এর পরে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
অন্যদিকে সিনেটের গুরুত্বপূর্ণ ২৫টি পদ রয়েছে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের। রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৪ সালের ৩১ মে। মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালের ৩০ মে। রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ক্যাটাগরির মেয়াদ শিক্ষক ক্যাটাগরির অনেক আগে শেষ হলেও এবারের অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনে গ্রাজুয়েট ক্যাটাগরির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
জানা যায়, ২৩ এপ্রিল নির্বাচনে কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্ট্যাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের আটজন জন ডীন, প্রাধ্যক্ষ, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের মধ্যে থেকে একজন করে মোট পাঁচজন সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের জন্য সহযোগী অধ্যাপকদের মধ্যে থেকে ছয় জন এবং ফাইনান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির জন্য একজন করে শিক্ষক প্রতনিধি নির্বাচিত করার লক্ষ্যে চলতি মাসের গোড়ার দিকে তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল। ওই দিন আ’য়ামী লীগ নেতৃত্বাধীন প্রগতিশীল শিক্ষক সমাজের পাশাপাশি বিএনপি-জামায়াত পন্থি দুই অংশের শিক্ষক মনোনয়নপত্র জমা দেন। গত ১৬ এপ্রিল নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বলেন, আগামী কাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিভাগের প্রায় সাড়ে ১১শ’ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের নির্বাচনে কঠিন প্রতযোগিতা হবে বলে জানা গেছে।
নির্বাচনের বিষয় নিয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর মু. আজহার আলী বলেন, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। শুরু থেকেই প্রচারণার কাজ আমাদের শিক্ষকদের মাঝে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি।

Need Ads
error: কপি হবে না!