ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় জামায়াতের ৪ শীর্ষ নেতা আটক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৫:২৪ অপরাহ্ণ

Khulna_District_Map_Bangladesh-46ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : হরতালের নামে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ডুমুরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জামায়াত নেতাকে আটক করেছে। ৩০ অক্টোবর বুধবার তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উলা গ্রামের খোয়েজ আলী মোল্যার ছেলে ও দক্ষিণ ডুমুরিয়ার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আমীর আ: গণি খান, সেক্রেটারি মাওলানা ওহিদুজ্জামান ও জামায়াত কর্মী নাসির উদ্দিন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: আওলাদ হোসেন জানান, সারা দেশের ন্যায় ডুমুরিয়াতেও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা হরতালের নামে নাশকতা ও নৈরাজ্যমূলক কর্মকান্ড চালাতে পারে – এমন আশংকায় উপজেলার আইন-শৃংখলা বজায় রাখতে ৪ শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!