চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি পিয়ারাতলা নামক স্থান থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে পিয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সঙ্গীয় ফোর্সসহ জীবনননগর উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভারতীয় ফেনসিডিল আটক করার জন্য ভুট্টাক্ষেতে অপেক্ষা করছিলেন। এ সময় একজন দুষ্কৃতিকারীকে দেখে ধাওয়া করলে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে একটি পিস্তল ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।




