নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজে ছাত্ররা দরজা জানালা ও আসবাব পত্র ভাঙচুর করেছে।এরপর তারা দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে ভাঙা আসবাবপত্র দিয়ে বেরিকেড সৃষ্টি করে। ফলে ওই সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেরিকেড সরিয়ে দিলে যানবাহন চলতে শুরু করে। বুধবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে। কলেজের ১ম বর্ষের ছাত্র সুজনবাবু ও ২য় বর্ষের ছাত্র মশিউর রহমান জানান তারা ক্লাশ নেয়ার ও কলেজের অধ্যক্ষের আপসারনের দাবীতে ওই ভাঙচুর ও অবরোধ করে। তাদের ভাষায় দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের ক্লাশ নেয় না। অধ্যক্ষকে বিষয়টি জানানো হলেও তিনি কোন গুরুত্ব দেন না। কলেজের একজন শিক্ষক জানালেন অধ্যক্ষ শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, অন্যায় ভাবে শিক্ষককে বরখাস্ত করা সহ পরিচালনা কমিটি গঠনে গড়িমসির কারনে শিক্ষকেরা ক্লাশ নেয়া বন্ধ করে দেন। তিনি সরকারী বিধি আইন কিছুই মানেন না। তার মনগড়া যা তাই করেন। কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান তিনি তার নিয়ম মতই কলেজের কাজ পরিচালনা করে যাচ্ছেন। কতিপয় স্বার্থান্বেষি মহলের মদদে ছাত্ররা ওই ঘটনা ঘটিয়েছে।এলাকাবাসীরা জানান কলেজেটিতে দ্ব›দ্ব মামলা দীর্ঘদিন ধরে চলেই আসছে। এসব দ্ব›েদ্বর কারনে কলেজটি হযবরল অবস্থায় পরিণত হয়েছে। ফলে যে লক্ষ্যে কলেজটি স্থাপন করা হয়েছিল তা স্বপ্নেই রয়ে গেল। এর সমাধান কিভাবে এবং কোথায় গিয়ে শেষ হবে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন এখন তারা।




