কুমিলা প্রতিনিধি : কুমিলা মহানগরীর বাদুরতলাস্থিত ভিক্টোরিয়া হসপিটাল এর ৪র্থতলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ কুমিলা জেলা শাখার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সাপ্তাহিক নীরিক্ষণ এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মো: শফিকুল আলম সেলিম এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কুমিলা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, দৈনিক যুগান্তর এর বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক বাংলার আলোড়নের নিজস্ব প্রতিনিধি মো: রবিউল হোসেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কুমিলা জেলা শাখার সমন্বয়ক এ.আর আকাশ প্রমুখ। ওই সেমিনারে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আল কাদেরী জয়। এ সময় কুমিলা ঐতিহ্যবাহী জিলা স্কুল, মডার্ণ হাই স্কুল ও কুমিলা হাই স্কুলের দু’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




